এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারি সহায়তায় দেওয়া গরু জবাই করে বিক্রির অভিযোগ উঠেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক জেলের বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) সকালে ঘটনাটি জানাজানি হলে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ জুন আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ৯৫ জন জেলের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে উপজেলা মৎস্য অফিস থেকে বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের মৎস্য অফিসের ১০০৬০২০০৭৯০০০২৮৮ নম্বর কার্ডধারী জেলে আব্দুর রব মোল্লা সেই তালিকায় একজন ছিলেন।
কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে বাছুর পাওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় গত ২৫ অক্টোবর তিনি নিজের বসতবাড়ির সামনে গরুটি জবাই করে বিক্রি করেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে উপজেলা মৎস্য কর্মকর্তার দৃষ্টিগোচর হয়।
অভিযোগের বিষয়ে আব্দুর রব মোল্লা স্বীকার করে বলেন, “গরুটি পাশের বাড়ির চাঁন মিয়া মোল্লার ছেলে শহিদ মোল্লার কাছে বিক্রি করেছি। সে আমার বাড়ির সামনে গরু জবাই করে ভাগা দিয়ে মাংস বিক্রি করেছে।”
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, “আমাদের দপ্তরের দেওয়া গরু বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্ত করে অভিযুক্ত জেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জুলাই ২, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।