এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটির ভেতর মিলল ধারালো ব্লেড। সৌভাগ্যবশত রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি নজরে আসায় প্রথম শ্রেণির এক ছাত্রী বড় ধরনের শারীরিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় বিদ্যালয় প্রাঙ্গণে চাঞ্চল্য ও স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ টিফিনের জন্য দেওয়া রুটিটি খাওয়ার উদ্দেশ্যে ছেঁড়ার সময় ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে শিশুটি দ্রুত তা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানায়। বৃহস্পতিবার সকালে ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে জ্যেষ্ঠ শিক্ষিকা সাইফুন নাহার জানান, বিষয়টি জানার পরই তা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।
এদিকে, টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকেরা। তারা কোমলমতি শিক্ষার্থীদের সরবরাহ করা খাবারের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
জানা গেছে, সংশ্লিষ্ট বিদ্যালয়ে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি আরিফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ঘটনাটি জানতে পেরে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শনে যান গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। তিনি বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আগস্ট ১৫, ২০২৫
অক্টোবর ৩০, ২০২৫
আগস্ট ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।