এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বাংলাদেশকে একটি বহুভাষিক ও বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এর পরপরই বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে শহীদ মিনারে ফুল দেন নাহিদ ইসলাম। এ সময় তাঁদের সঙ্গে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এনসিপির প্রধান হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আবারও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বাংলাদেশকে বহুভাষিক ও বহু সংস্কৃতির একটি দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের বিশ্বাস, বাংলা ভাষার পাশাপাশি এ দেশে প্রচলিত অন্যান্য সকল মাতৃভাষার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও তা সংরক্ষণ করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।’
নিজেদের ভাষাশহীদ ও দেশপ্রেমিক বীরদের উত্তরসূরি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যাঁরা ভাষার জন্য, দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, আমরা তাঁদেরই উত্তরসূরি। ১৯৪৭ সালের স্বাধীনতার লড়াই, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থান—এই সবকিছুকেই আমরা একই সুতায় গাঁথা বলে মনে করি।’
সামনের দিনগুলোতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামকে ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক 'নতুন বাংলাদেশ' বিনির্মাণে এনসিপি নিরলসভাবে লড়াই চালিয়ে যাবে বলেও জানান এই নেতা।
ফেব্রু ১২, ২০২৬
ডিসেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ৯ জুলাই, ২০২৬
নওগাঁ | ৯ জুলাই, ২০২৬
বিনোদন | ৯ জুলাই, ২০২৬
বিনোদন | ৯ জুলাই, ২০২৬
ফুটবল | ৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।