এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি অনেকের কাছেই পেশা বা ক্যারিয়ারে পরিণত হয়েছে। যখন কোনো অপরাধ মানুষের পেশা হয়ে ওঠে, তখন তারা একে আর অপরাধ বলে গণ্য করে না।
শনিবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্যায়ের ওপর ভিত্তি করে জীবনযাপন করে, তখন কেউ যদি তাদের সত্য ও হেদায়েতের পথে আসার আহ্বান জানায়, তারা তা গ্রহণ করে না। উল্টো সত্যের বাণীকে তারা মিথ্যা অপবাদ ও অপপ্রচারের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।’
অপকর্মের অভ্যাসের ফলে মানুষের চিন্তাশক্তি লোপ পায় উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে বারবার অন্যায় করতে করতে তাদের অন্তর যেন সিলমোহরবদ্ধ হয়ে যায়। ফলে সত্যের কথা তাদের কানে পৌঁছালেও তা আর কোনো প্রভাব ফেলে না। এক পর্যায়ে তারা মৃত্যুর আগ পর্যন্ত একই অন্ধকার পথে চলতে থাকে।’
তবে তাদের প্রতি ঘৃণা পোষণ না করে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘সবকিছুর পরও আমরা হতাশ নই। যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি। পরম করুণাময় আল্লাহ যেন তাদের অন্তর খুলে দেন এবং সত্যের পথে ফিরে আসার তৌফিক দান করেন।’
ফেব্রু ১৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।