এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রমজান মাস মানেই ইফতার ঘিরে নানা আয়োজন ও ঘরোয়া ব্যস্ততা। সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের পরিকল্পনা অনেকেরই থাকে। এই ব্যস্ততার মাঝেও পরিবারের সাথে সময় কাটাতে এবং রান্নাবান্নায় অংশ নিতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।
নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে রমজানের শুরু থেকেই পরিবারের সদস্যদের জন্য পছন্দের কিছু সহজ ও স্বাস্থ্যকর খাবার তৈরি করছেন এই অভিনেত্রী। রান্নার এই মুহূর্তগুলো তিনি শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যা বেশ প্রশংসিত হচ্ছে।
এর আগে দই-চানাচুরের একটি মিশ্রণ তৈরির ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছিলেন জয়া। তিনি জানিয়েছিলেন, এটি তার ছোটবেলার অত্যন্ত প্রিয় একটি খাবার। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি আরও একটি ভিডিও শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওটি ইতোমধ্যে প্রায় ২০ লাখ ভিউ ছাড়িয়েছে।
নতুন এই ভিডিওতে দেখা যায়, একটি সিদ্ধ ডিম মাঝখান থেকে কেটে তার ওপর টমেটো সস ও চানাচুর ছিটিয়ে খাচ্ছেন জয়া। অভিনেত্রী জানান, ছোটবেলায় এভাবেই সিদ্ধ ডিম খেতে তিনি দারুণ পছন্দ করতেন। তার এই সহজ ও ঘরোয়া অভ্যাসের ভিডিও দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। অনেকেই মন্তব্যে জানিয়েছেন, জয়ার কাছ থেকে এমন আরও সহজ এবং মজার খাবারের রেসিপি তারা দেখতে চান।
উল্লেখ্য, জয়া আহসান বরাবরই প্রকৃতিপ্রেমী। তার ছাদবাগান এবং সেখানে পালন করা হাঁস-মুরগির ভিডিও ও ছবি প্রায়ই সামাজিকমাধ্যমে ভক্তদের সাথে ভাগ করে নেন তিনি। এবার নিজের ছোটবেলার স্মৃতিজড়িত সাধারণ সব খাবারের ভিডিও শেয়ার করে আবারও নতুন করে দর্শকদের কাছাকাছি পৌঁছে গেলেন এই নন্দিত অভিনেত্রী।
জুন ৪, ২০২৬
মার্চ ৫, ২০২৬
এপ্রিল ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।