এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত ও সাহসী অভিনেত্রী ইয়ামিন হক ববি। পর্দায় ঝুঁকিপূর্ণ ও অ্যাকশন দৃশ্যে নিজের সেরাটা দিতে সবসময়ই আপসহীন এই তারকা। অনেক সময় সিনেমার কঠিন দৃশ্যে কোনো ডামি বা স্ট্যান্টম্যান ছাড়াই নিজে অংশ নেন তিনি। আর এই সাহসিকতার কারণে একাধিকবার বিপদের মুখেও পড়তে হয়েছে তাকে। এমনই এক রোমহর্ষক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ববি, যখন সিনেমার একটি দৃশ্যের প্রয়োজনে থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে একটি ভবনের ৫৫ তলা থেকে লাফ দিয়েছিলেন তিনি। সেই স্মৃতি মনে করলে আজও শিউরে ওঠেন এই অভিনেত্রী।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘এশিয়া পোস্ট’-এর বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হিসেবে হাজির হয়ে নিজের এই অভিজ্ঞতার কথা জানান ববি। উপস্থাপিকা শান্তা জাহানের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় নিজের ক্যারিয়ার ও শুটিং সেটের নানা অজানা গল্প ভক্তদের সামনে তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে শুটিংয়ের সবচেয়ে স্মরণীয় ও ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হলে ববি বলেন, "ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলি’ সিনেমার শুটিংয়ের জন্য থাইল্যান্ডে একটি বহুতল ভবনের ৫৫ তলা থেকে লাফ দিতে হয়েছিল আমাকে। কীভাবে যে লাফটি দিয়েছিলাম, তা নিজেও আজ ভেবে পাই না।"
ঝুঁকিপূর্ণ সেই দৃশ্যটি সম্পন্ন হওয়ার পর পরিচালক ইফতেখার চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করে ববিকে উদ্দেশ্য করে বলেছিলেন, "ওহ মাই গড, ইউ ডিড পারফেক্ট।" পরিচালকের এই তাৎক্ষণিক প্রশংসাকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি বলে মনে করেন ববি।
২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া ববি ক্যারিয়ারজুড়ে বেশ কিছু অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছেন। ডামি বা স্ট্যান্টম্যান ছাড়া নিজে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, "অনেক সময় আমি নিজেও বুঝতে পারি না দৃশ্যগুলো কতটা ঝুঁকিপূর্ণ। কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ালে কোনো ভয় বা দ্বিধা কাজ করে না। তখন পুরো মনোযোগ থাকে শুধু চরিত্রের দিকে। তাই ডামি ছাড়াই দৃশ্যগুলো করে ফেলি।"
ইয়ামিন হক ববিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত রহস্য ঘরানার চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’-তে। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে আবারও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই জনপ্রিয় নায়িকা।
আগস্ট ১৭, ২০২৬
জুন ২৩, ২০২৬
জুলাই ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।