এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় ও আলোচিত মুখ কিনজা হাশমি। ছোট পর্দার এই জনপ্রিয় তারকা সম্প্রতি তাঁর জীবনের কিছু ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। উগ্র ভক্ত ও স্টকারদের (উন্মত্ত অনুসারী) কারণে বেশ কয়েকবার গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে পড়ার কথা জানিয়ে তিনি বলেছেন, চারপাশের চেনা মানুষদের ওপর থেকে তাঁর বিশ্বাস ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘আধুরা মিলন’ খ্যাত এই অভিনেত্রী দাবি করেন, বিদেশে অবস্থানরত তাঁর এক মাদকাসক্ত ভক্ত অর্থের প্রলোভন দেখিয়ে তাঁর গৃহকর্মীদের হাত করেছিল। দীর্ঘ সাত বছরেরও বেশি সময় ধরে কয়েকজন গৃহকর্মী গোপনে তাঁর ব্যক্তিগত তথ্য, ঘরের ভেতরের ছবি এবং ব্যক্তিগত জিনিসপত্রের ছবি ওই ব্যক্তির কাছে পাচার করে আসছিল।
এই চরম বিশ্বাসঘাতকতার কথা জানার পর মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন কিনজা। তাঁর ভাষায়, এভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হওয়ায় মানুষের প্রতি তাঁর আস্থা অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর এ কারণেই এখন সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না তিনি।
সাক্ষাৎকারে আরেকটি ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী জানান, একবার এক স্টকার নাটকের শুটিং সেট থেকে তাঁকে অনুসরণ করে তাঁর বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবে বাড়ির নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক সতর্কতার কারণে সে ভেতরে প্রবেশ করতে পারেনি।
পাকিস্তানি এই প্রভাবশালী অভিনেত্রী আক্ষেপ করে বলেন, তারকাদের প্রায়ই এই ধরণের চরম মানসিক ও শারীরিক হয়রানির শিকার হতে হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া কিংবা আনুষ্ঠানিক অভিযোগ করাটা খুব একটা সহজ হয় না।
বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বিনোদন জগতে পা রাখা কিনজা হাশমি তাঁর সাবলীল অভিনয় দিয়ে দ্রুতই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। ২০১৪ সালে ‘আধুরা মিলন’ নাটকের মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বর্তমানে তিনি পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রীদের একজন।
এপ্রিল ২৭, ২০২৬
মার্চ ১০, ২০২৬
ডিসেম্বর ১৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ জুন, ২০২৬
রাজনীতি | ৪ জুন, ২০২৬
ক্রিকেট | ৪ জুন, ২০২৬
ফুটবল | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।