এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বকাপ ফুটবল মানেই বিশ্বজুড়ে তুমুল উন্মাদনা। এই মহারণ মাঠে গড়ালেই ফুটবলপ্রেমীরা মেতে ওঠেন নিজ নিজ প্রিয় দলের সমর্থনে। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই চলে প্রিয় দল আর তারকাদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও তর্ক-বিতর্ক। ফুটবল বিশ্বকাপের এই চেনা জোয়ার থেকে বাদ যাননি শোবিজ অঙ্গনের তারকারাও।
তবে বিশ্বজুড়ে যখন ব্রাজিল আর আর্জেন্টিনার চিরন্তন দ্বৈরথ নিয়ে ভক্তদের মাঝে তুমুল রেষারেষি চলছে, ঠিক তখনই সম্পূর্ণ ব্যতিক্রমী এক কারণ দেখিয়ে পর্তুগালকে বেছে নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। তিনি মেতেছেন ইউরোপের পরাশক্তি পর্তুগাল এবং দলটির মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জাদুতে।
সম্প্রতি ‘এশিয়া পোস্ট’-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়ে এসে নিজের এই ফুটবলীয় পছন্দের কথা জানান অভিনেত্রী।
চিরাচরিত ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সমর্থক না হওয়ার পেছনে এক মজার ও চমৎকার যুক্তি দেখিয়েছেন উর্বী। তিনি বলেন, “আমি আসলে কোনো রকম যুদ্ধ বা ঝগড়া-বিবাদ চাই না। আর্জেন্টিনা আর ব্রাজিলকে ঘিরে ভক্তদের মধ্যে যে তুমুল রেষারেষি চলে, তা এড়াতেই আমি এই দুটোর একটি দলকেও সমর্থন করি না। আমার প্রিয় দল পর্তুগাল এবং প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।”
রোনালদোর প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে উর্বী আরও বলেন, “মাঠে গোলের পর রোনালদোর আইকনিক উদযাপন (সিউউউ) আমার ভীষণ ভালো লাগে। তাই আমি মন থেকে চাই, এবারের বিশ্বকাপে পর্তুগাল দারুণ কিছু করুক এবং অনেক দূর এগিয়ে যাক।"
জুলাই ২২, ২০২৬
এপ্রিল ১২, ২০২৬
আগস্ট ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।