এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার দিনের প্রথম ভাগে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সদরপুর উপজেলা প্রশাসন। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ করা হয়। ৯.৩০ মিনিটে স্কুলকলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরি শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা প্রশাসন চত্বরে জমায়েত হয়।
সকাল ১০ টায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাওন শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর ফরিদপুর -৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, কৃষি কর্মকর্তা
নিটুল রায়, শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ আব্দুল আল মামুন শাহ্ সহ আরও অনেকে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।