এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে নাশকতার উদ্দেশ্যে লাঠি ও ইট-পাটকেল মজুত করার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।
আদালত সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে লাঠি ও ইট-পাটকেল মজুত করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে নারুয়া বাজারে অভিযান চালিয়ে এসব সরঞ্জামসহ হিলাল উদ্দিন (পিতা: আজগর আলী মণ্ডল) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত হিলাল উদ্দিন উপজেলার বিলধামু গ্রামের বাসিন্দা।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫৪টি লাঠি এবং ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৭১ (চ) ধারায় নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার ও নাশকতার চেষ্টার অভিযোগে হিলাল উদ্দিনকে ১০ (দশ) দিনের কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট।
অভিযানে বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে একদল সেনা সদস্য তল্লাশি কার্যক্রমসহ সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মার্চ ২৫, ২০২৬
জানু ১৫, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।