এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে বিনম্র শ্রদ্ধা এবং গভীর ভালোবাসার সঙ্গে। কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণ আর দেশপ্রেম উদ্ভাসিত করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং শিক্ষক-শিক্ষার্থী কালো ব্যাজ ধারণ করেন। সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রভাত ফেরি শুরু হয়। প্রভাত ফেরিতে কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে মহান ভাষা আন্দোলনের অমর সংগীত পরিবেশন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
প্রভাত ফেরির পর কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মাতৃভাষা ও ইতিহাসের প্রতি দায়বদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে দৃঢ় করেছে। নতুন প্রজন্মকে ভাষার মর্যাদা রক্ষায় সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এই দিবস শুধু শোকের নয়, গৌরবেরও।
সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। কলেজ ক্যাম্পাসে এদিন ছিল আবেগ, শ্রদ্ধা এবং গৌরবের এক অনন্য মিলনক্ষেত্র, যা শিক্ষার্থীদের মনে চিরকাল অমলিনভাবে থাকবে।
আগস্ট ১, ২০২৬
অক্টোবর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।