এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে বিক্রির দায়ে একজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র ভেকু মেশিন দিয়ে ফসলি জমি ধ্বংস করে ট্রলি গাড়ির মাধ্যমে মাটি বিক্রি করে আসছিল। বিশেষ করে তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামে মারুফ ও জাকির নামে দুই ব্যক্তি কৃষিজমি থেকে প্রকাশ্যে মাটি কেটে বিক্রি করছিলেন। এতে আবাদযোগ্য জমির ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
মাটি কাটার খবর পেয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাটি কাটার সঙ্গে জড়িত জাকির হোসেনকে (পিতা: আ. মালেক শেখ) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মাটি কাটার কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, "ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। উপজেলার কোথাও অবৈধভাবে মাটি কাটার খবর পাওয়া গেলে তাৎক্ষণিক অভিযান চালানো হবে। জনস্বার্থে ও কৃষিজমি রক্ষায় আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দাবি জানান, অবৈধভাবে মাটি কাটা স্থায়ীভাবে বন্ধ করতে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন। নিয়মিত তদারকি থাকলে কৃষিজমি রক্ষা পাবে এবং পরিবেশের বিপর্যয় রোধ করা সম্ভব হবে।
জুলাই ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।