এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সংবিধান সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত করতে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় সংশোধিত গেজেটে মোট ভোটের সংখ্যা প্রায় ১১ লাখ কমেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই নতুন তথ্য জানানো হয়।
সংশোধিত গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা কমেছে প্রায় ১০ লাখ। আগের ফলাফলে ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি, যা বর্তমানে দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টিতে। অর্থাৎ, ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি ‘হ্যাঁ’ ভোট কমেছে।
একইভাবে কমেছে ‘না’ ভোটের সংখ্যাও। পূর্বে ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি দেখানো হলেও সংশোধিত গেজেটে তা ১ লাখ ১১ হাজার ৪৯৫টি কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টিতে। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি।
আগের হিসেবে বৈধ ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি, যা এখন কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টিতে। তবে মোট ভোট কমলেও বাতিল হওয়া ভোটের সংখ্যা কিছুটা বেড়েছে। আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি ভোট বেশি বাতিল ঘোষণা করায় এখন মোট বাতিল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর ওপর জনসম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি এই গণভোট অনুষ্ঠিত হয়। এর প্রাথমিক ফলাফল ১৩ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল। তবে দুই সপ্তাহের ব্যবধানে সেই ফলাফলে বড় ধরনের এই সংশোধনী আনল কমিশন।
সংশোধিত এই গেজেটে ফলাফল পরিবর্তনের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি নির্বাচন কমিশন। কেবল বলা হয়েছে, কমিশনের আদেশক্রমে জনস্বার্থে এই সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এই গণভোটের মাধ্যমেই ‘জুলাই জাতীয় সনদ’-এর সাংবিধানিক বৈধতা ও জনগণের নিরঙ্কুশ সমর্থনের বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
মার্চ ২৬, ২০২৪
ডিসেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।