এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ব্যর্থতা এবং নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করার দায় সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) ওপর চাপানো হচ্ছে—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, এই অপবাদ থেকে মুক্তি পেতে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থাপনা–বিষয়ক এক ব্রিফিংয়ের উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, ‘এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। এই অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই—সঠিক ও সুন্দর নির্বাচন করা সম্ভব। আর তা সম্ভব কেবল আইনের শাসনের মাধ্যমে।’
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন সিইসি। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইনের শাসন নিশ্চিত করতে হবে।
সিইসি বলেন, ‘আইনের শাসনের অর্থ হলো—আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। এখানে কোনো পক্ষপাত বা বৈষম্যের সুযোগ নেই।’
প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা এখন একটি যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। এ ক্রান্তিলগ্নে আমাদের ওপর যে দায়িত্ব এসেছে, তা যদি সঠিকভাবে পালন করতে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাব দিতে হবে।’
ব্রিফিংয়ে উপস্থিত কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন চায় একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন—যার মাধ্যমে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
মে ২১, ২০২৬
জুলাই ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।