এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় তার কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পেলেন তিনি।
মঙ্গলবার (৯ জুন) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এএসপি মুহম্মদ আল ফাহাদের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আলোচিত বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন, গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তি এবং সামগ্রিক অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা ও দক্ষতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।
দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই পেশাদারিত্বের এমন নজির স্থাপন করায় স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগে তার কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এই অর্জন তার ভবিষ্যৎ কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন সহকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।