এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনা পৌর শহর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. কারিম নামে এক সন্দেহভাজন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স এবং চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী বাসের টিকিট উদ্ধারের পর থেকেই তার প্রকৃত পরিচয় ও বাংলাদেশে আগমনের উদ্দেশ্য নিয়ে জনমনে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কোনো দালাল চক্রের সহায়তায় ভুয়া পরিচয়ে বাংলাদেশি জন্মনিবন্ধন ও পাসপোর্ট তৈরির উদ্দেশ্যেই তিনি নেত্রকোনায় এসেছিলেন। এরপর ওই পাসপোর্ট ব্যবহার করে পুনরায় সৌদি আরব পাড়ি জমানোর পরিকল্পনা ছিল তার। তবে আটক যুবক এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি মূলত তার হারিয়ে যাওয়া পরিবারের সদস্যদের সন্ধানেই বাংলাদেশে এসেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৬ জুন) চট্টগ্রাম থেকে ‘সোনার তরী’ পরিবহনের একটি বাসে করে নেত্রকোনায় আসেন ওই যুবক। এরপর তিনি শহরের কোর্ট স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার ওপর নজরদারি শুরু করে পুলিশ। একপর্যায়ে সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে শহরের বড়বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে মো. কারিম জানান, তার মায়ের নাম রোকিয়া (যিনি সৌদি আরবে মারা গেছেন) এবং বাবার নাম রফি। ছোটবেলা থেকেই তিনি শুনে এসেছেন তার মায়ের বাড়ি চট্টগ্রাম অঞ্চলে। সেই সূত্র ধরেই নিজের শিকড় ও আত্মীয়-স্বজনদের খুঁজে বের করতে তিনি বাংলাদেশে এসেছেন।
কারিম বলেন, “আমি চট্টগ্রাম, কক্সবাজার ও চকরিয়াসহ বিভিন্ন এলাকায় পরিবারের খোঁজে ঘুরেছি কিন্তু কাউকে পাইনি। নিজের প্রকৃত পরিচয় জানার জন্যই এখানে এসেছি। পরিবারের কোনো তথ্য বা ঠিকানা পেলে ভবিষ্যতে আইনগত উপায়ে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন করার সুযোগ হতে পারে।” তিনি আরও দাবি করেন, সৌদি আরবে তাকে মিয়ানমারের নাগরিক হিসেবে অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হলেও, তিনি কখনো মিয়ানমারে যাননি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি দালাল চক্রের মাধ্যমে ভুয়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট তৈরির পরিকল্পনা ছিল ওই যুবকের। তবে এখন পর্যন্ত কোনো দালাল চক্রের সদস্যের সম্পৃক্ততা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, “আমরা আটক যুবককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি বাংলাদেশের নাগরিক নন, বরং রোহিঙ্গা জনগোষ্ঠীর হতে পারেন। তার দেওয়া তথ্যাদি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে আটক যুবকের প্রকৃত পরিচয়, বাংলাদেশে আসার মূল উদ্দেশ্য এবং তার সাথে কোনো দালাল চক্রের সম্পৃক্ততা আছে কি না—তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।