এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সর্বস্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৬তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আলিপুর বান্ধব পল্লীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, “আগামী পৌরসভা নির্বাচনে আমি আপনাদের প্রার্থী। আগামী দিনের সব সময় আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের সহযোগিতা নিয়েই ফরিদপুর পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “আমি এ এলাকার সন্তান। তাই এলাকার মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থাকতে চাই। আপনাদের সমর্থন পেলে ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।” এজন্য তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে তাকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি তার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন এবং এসব কার্যক্রম ভবিষ্যতেও এগিয়ে নিতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচিত হলে ফরিদপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে অনুষ্ঠানে পৌঁছালে আলিপুর বান্ধব পল্লীর পক্ষ থেকে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি প্রশান্ত দাস, সাধারণ সম্পাদক পবন বন্ধু, রিপন হাড়ি, দিলীপ জমাদার, বিদ্যুৎ জমাদার সহ আলিপুর বান্ধব পল্লীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।