এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে চলমান তীব্র গরমে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের স্বস্তি দিতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি। সংগঠনটির উদ্যোগে নহাটার দুটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ বোতলজাত পানি বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন এবং আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে দুই দিনে ১৫০০ শড বোতল বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে দুটি ‘অভিভাবক সেবা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে।
সেবা কেন্দ্রগুলোতে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, বসার জন্য চেয়ার-বেঞ্চ এবং গরম থেকে স্বস্তি পেতে বৈদ্যুতিক ফ্যান। পরীক্ষার সময়সূচি অনুযায়ী অভিভাবকরা এখানে বসে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারছেন।
পানি বিতরণ কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম এবং পানি বিতরণ উপ-কমিটির সদস্য সচিব,মোঃ হাবিবুল্লাহ। এছাড়াও সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক নিরলস ভাবে এই কার্যক্রম পরিচালনা করছেন।
অভিভাবক ইয়াসমিন বেগম বলেন,“ঠিক সময়ে পানি পেয়ে শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান মিয়া জানান, তীব্র গরমে পরীক্ষার্থীদের সুপেয় পানি নিশ্চিত করা এবং অভিভাবকদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই পানি বিতরণ কর্মসূচি ও অভিভাবক সেবা কেন্দ্র চালু থাকবে।
স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ শুধু শিক্ষার্থীদের স্বস্তি দিচ্ছে না, বরং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।