এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
৩৫৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১০।একই সাথে মাদক পরিবহনে পিকআপ জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮:৪৫ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন যদুবয়রা নিদের বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১০,৬২,০০০/-টাকা মূল্যমানের ৩৫৪ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোস্তাফিজুর রহমান (২৩), পিতা-মোঃ সেকান্দার আলী, সাং-ঈশ্বরচন্দ্রপুর, থানা-দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কুষ্টিয়া, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সেপ্টেম্বর ২৭, ২০২৪
ডিসেম্বর ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।