এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকার সাভারে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহীনুর বাজিকর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায়, ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন বক্তারপুর বেদে পল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত শাহীনুর বাজিকরের পিতার নাম মৃত মজনু বাজিকর। তার বাড়ি বক্তারপুর বেদে পল্লীতেই।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় আসামির কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঘটনার বিষয়ে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফেব্রু ২৫, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।