এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করে রিক এনজিও (রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার), বালিয়াকান্দি উপজেলা শাখা।
উপজেলার বিভিন্ন রাস্তার পাশ ছাড়াও স্থানীয় স্কুল, মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রায় ৫০০টি গাছ রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক এনজিও’র বালিয়াকান্দি উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ আলী আজম। এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির ক্রেডিট অফিসার মোঃ মতিউর রহমান, হিসাবরক্ষক মিঠুন কুমার, মোঃ শিপন শিকদার, সোহেলুর রহমান, রিমা আক্তার, ইশরাত রহমানসহ রিকের অন্যান্য কর্মী ও স্বেচ্ছাসেবীরা।
ব্যবস্থাপক মোঃ আলী আজম জানান, “রিক এনজিও পরিবেশ সংরক্ষণে প্রতিনিয়ত নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের SMART প্রকল্পের আওতায় দেশব্যাপী চলমান এই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই বালিয়াকান্দিতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় ইতিহাস ও শহিদদের স্মরণে এমন আয়োজন স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।