এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল ওয়াশ (ধোয়ার কাজ) করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহান শেখ (২০) নামের এক মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান শেখ বাঁশকান্দি ইউনিয়নের ইটখোলা বাজিতপুর গ্রামের শহীদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শেখপুর বাজারে শাহীন হাওলাদারের দোকানে একটি মোটরসাইকেল ওয়াশ করছিলেন সোহান। এ সময় অসাবধানতাবশত পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অক্টোবর ৮, ২০২৫
নভেম্বর ১৪, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২০ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২০ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২০ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।