আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে হেলেন জেরিন ও নাসিরুল ইসলাম, শাড়ি ও নগদ অর্থ বিতরণ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১১:২২ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শনে হেলেন জেরিন ও নাসিরুল ইসলাম, শাড়ি ও নগদ অর্থ বিতরণ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

পরিদর্শনকালে নেতৃদ্বয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। উৎসবের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে এ সময় স্থানীয় নারীদের মাঝে উপহার হিসেবে নতুন শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি পূজা আয়োজক কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন তাঁরা।

মণ্ডপ পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন অটুট রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’ উৎসবের এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজলসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।