এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ছিরামদী (শ্রীরামদিয়া) বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি দোকানঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী দোকানগুলোতে আগুন ধরে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন নেতৃবৃন্দ। পরিদর্শ দলে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান (বদু), চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মোস্তাফা কবির এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরিদর্শনের সময় নেতারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর ফরিদপুর জেলার সমাজসেবক আলমগীর কবির তাঁর ছোট ভাই মোস্তাফা কবিরকে দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশনা দেন। তাঁর নির্দেশনায় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ঘটনাস্থল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুর রহমান বাবুল, জব্বার বেপারী, কিবরিয়া প্রামাণিক, আব্দুর রাজ্জাক তাজুল, সাঈদ সজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ভয়াবহ এই ক্ষয়ক্ষতির পর নিঃস্ব হয়ে পড়া স্থানীয় ব্যবসায়ীরা পুনরায় ব্যবসা শুরু করার জন্য সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থার কাছে দ্রুত আর্থিক ও পুনর্বাসন সহায়তার জোর দাবি জানিয়েছেন।
সেপ্টেম্বর ১৮, ২০২৬
ফেব্রু ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।