এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় মধুমতি নদীর বাওড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে উদ্ধার হওয়া প্রায় দুই লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ ও ‘কারেন্ট জাল’ জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার টিটা ভাসমান সেতু-সংলগ্ন মধুমতি নদীর বাওড়ে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে প্রায় চার ঘণ্টাব্যাপী চালানো এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক শ্রেণির অসাধু জেলে দীর্ঘদিন ধরে আইন অমান্য করে চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মধুমতি নদীর বাওড়ে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বাওড়ে অভিযান চালিয়ে আনুমানিক ১ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরবর্তীতে সন্ধ্যায় উপজেলা পরিষদ পুকুরপাড়ে জব্দ করা সব জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু জানান, "দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ, নদীর পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধ জালের ব্যবহার থেকে বিরত থেকে আইন মেনে মৎস্য আহরণ করার জন্য সকল জেলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।"
জুলাই ৬, ২০২৫
এপ্রিল ১৬, ২০২৪
নভেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।