এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ট্রাক্টর উল্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নবাবগঞ্জ চরের মাঝ বরাবর এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাসান প্রামানিক (১৯)। তিনি চরভদ্রাসন উপজেলার পশ্চিম সালেপুর গ্রামের মো. শেখ সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসান প্রামানিক চর এলাকায় কাশবনে ট্রাক্টর দিয়ে ঘাস কাটছিলেন। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে হাসান ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা মিন্টু শেখ মোবাইল ফোনে হাসানের বাবা শেখ সালামকে বিষয়টি জানান। পরে তিনি স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে চেইন দিয়ে টেনে ট্রাক্টরটি উঠিয়ে ছেলের মরদেহ উদ্ধার করেন।
সংবাদ পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।