এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় দৈনিক মানবজমিন-এর উপজেলা প্রতিনিধি ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবির এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে নিজের ও পরিবারের সুরক্ষার জন্য আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
গত সোমবার (৩ আগস্ট) বিকেলে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি একটি ধর্ষণসংক্রান্ত সংবাদের জেরে পুলিশের তদন্তে নতুন তথ্য উঠে আসে। এরপর সাংবাদিক আলমগীর কবির তাঁর ফেসবুক আইডিতে প্রকাশিত প্রতিবেদনটি সংশোধন করে পুনরায় প্রকাশ করেন।
অভিযোগ রয়েছে, সংশোধিত প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কিছুক্ষণ পর একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে তাঁর ব্যক্তিগত ফোনে একাধিকবার কল আসে। এ সময় ফেসবুকের পোস্টটি অবিলম্বে মুছে ফেলার জন্য তাঁকে অনৈতিকভাবে চাপ দেওয়া হয়। কথা না শুনে পোস্টটি না সরালে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে সরাসরি হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিক মো. আলমগীর কবির বলেন, "সংবাদে সঠিক ও বস্তুবনিষ্ঠ তথ্য তুলে ধরাতেই আমার ও আমার পরিবারের ওপর এই প্রাণনাশের হুমকি এসেছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা ওসি (তদন্ত) মোহাম্মদ আল আমিন জানান, "লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে জ্যেষ্ঠ এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকেরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
অক্টোবর ২৬, ২০২৫
জুন ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।