ফরিদপুরে পৌরসভার উদ্যোগে পূজামণ্ডপগুলোতে শাড়ি বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৮ অক্টোবর, ২০২৬ ৬:৩২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে পৌরসভার উদ্যোগে পূজামণ্ডপগুলোতে শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

রোববার সকালে শহরের ময়েজ মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব শাড়ি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রতিটি পূজামণ্ডপের জন্য ১০টি করে শাড়ি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, হিসাবরক্ষক কৃষ্ণ সাহা এবং কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ দত্ত। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান সাহা, সহসভাপতি ডা. প্রকাশ স্বরূপ অপু, উপজেলা পূজা কমিটির সভাপতি সিতাংশু মিত্র কিংকর, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল এবং ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগরসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ। 

উপহার বিতরণকালে নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসবকে আরও আনন্দময় ও উৎসবমুখর করে তুলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।