ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ২৭, চিকিৎসাধীন ৮২

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৮ অক্টোবর, ২০২৬ ৬:১৬ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ২৭, চিকিৎসাধীন ৮২

ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। বর্তমানে জেলার দুটি সরকারি হাসপাতালে মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের বরাতে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেনারেল হাসপাতালে ২৪ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুরের এই দুই হাসপাতালে মোট ৬ হাজার ৬১৫ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতাল থেকে ২ হাজার ৫৭ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ হাজার ৫৫৮ জন ছাড়পত্র নিয়েছেন।

এদিকে, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যুর তথ্য নথিবদ্ধ রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২৭ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ২১ জন ফরিদপুর জেলার এবং বাকি ৬ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাসিন্দা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।