এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ইসরাইলি বাহিনীর অব্যাহত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল), সকাল সাড়ে দশটায় ফরিদপুরের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিটি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে, জনতা ব্যাংকের মোড়ে প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি নিরব ইমতিয়াজ শান্ত, খেলাফত মজলিসের সভাপতি মওলানা আমজাদ হোসেন, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা কবির হোসেন, ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন ফারহান সাদিক নূর, এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী দিল আফরোজ শ্রাবণী। এ সময় বিদ্রোহী সংগীত, কবিতা আবৃত্তি এবং ইসলামী সংগীত পরিবেশন করেন অবস্থানকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার বিরুদ্ধে তাদের ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তারা বলেন, "ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী আমাদের ফিলিস্তিনী মুসলিম ভাই-বোনদের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে, এবং নিরীহ মুসলিমদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমরা মুসলিম হিসেবে আমাদের ভাইদের উপর এই বর্বরোচিত হামলা মেনে নেব না।"
বক্তারা আরও বলেন, "জাতিসংঘ কোন কার্যকর ভূমিকা পালন করছে না, এবং জাতিসংঘের এই ভূমিকা আমরা মেনে নেব না। অবিলম্বে ইসরাইলি সকল পণ্য বর্জন করতে হবে। বিশ্ব মানচিত্র থেকে গাজাকে মুছে দেয়া যাবে না, তবে ইসরাইলকে মুছে দিতে হবে।"
বক্তারা আন্তর্জাতিক আদালতে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আজ মুসলিমদের জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে, এবং মুসলিম দেশগুলোকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।"
এ কর্মসূচিতে ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।