এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে হাম সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬৫ জনে। এছাড়া এ সময়ে হাম সন্দেহে মোট ২১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া হালনাগাদ তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিতে এসেছেন। নতুন আক্রান্ত ৩৪ জনের মধ্যে ২৬ জন ফরিদপুরের স্থানীয় বাসিন্দা এবং বাকি ৮ জন আশপাশের বিভিন্ন জেলা থেকে এসেছেন।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, বর্তমানে জেলার এই দুটি সরকারি হাসপাতালে সর্বমোট ৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ২৫ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৫২ জন। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। বিগত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৫৭৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২ হাজার ৫৫ জন হাম সন্দেহে শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আইন আদালত | ১৫ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।