ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৫ অক্টোবর, ২০২৬ ১:০৮ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সোয়া ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন এবং পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম। এছাড়া জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের নিরাপদ পথচলা ও অধিকার সুরক্ষায় সাদাছড়ির সঠিক ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ বিষয়ে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।” 

বক্তারা আরও উল্লেখ করেন, দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীকে সমাজের বোঝা না ভেবে তাঁদের শিক্ষা, আধুনিক প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি তাঁদের জন্য বিদ্যমান সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং সকল সামাজিক বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা। পরিশেষে বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বাবলম্বী করে সমাজে মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে আরও বেশি সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।