জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত

অনলাইন ডেস্কঃ
১৫ অক্টোবর, ২০২৬ ১:২৫ পিএম
শেয়ার করুন:
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজি অটোরিকশাচালক আহত হয়েছেন। 

বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত ১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাহীন টাঙ্গাইলের নাগরপুর থানার সলিমাবাদ এলাকার মৃত ভোলা শেখের ছেলে। তিনি জীবিকার প্রয়োজনে রাজধানীর যাত্রাবাড়ীর একটি সিএনজি গ্যারেজে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, রাতের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা জাদুঘরের ১ নম্বর গেট লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। ককটেলের স্প্লিন্টারের আঘাতে সেখানে উপস্থিত সিএনজিচালক শাহীন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জাদুঘর প্রাঙ্গণ এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।