এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে দীর্ঘদিনের দখল ও প্রতিবন্ধকতা থেকে মুক্ত করা হয়েছে স্থানীয়দের প্রিয় খেলার মাঠ ‘ফসুমি মাঠ’। শনিবার (২৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলার জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়।
উপজেলার ঐতিহ্যবাহী এই মাঠটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিশোর ও যুবকরা ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের খেলাধুলা করে আসছিল। তবে সম্প্রতি স্থানীয়রা লক্ষ্য করেন, মাঠের বিভিন্ন অংশে রেলওয়ের নির্মাণকাজের জন্য পাথর, বালু ও ইটের স্তূপ রাখা হয়েছে। এতে মাঠের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি খেলাধুলা বন্ধ হওয়ার উপক্রম হয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ জানান।
অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে মাঠটি পরিদর্শন করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত। এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার বাবলু, সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মাঠের খেলাপ্রেমী সাধারণ মানুষ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত বলেন, “এটি ১ নম্বর খতিয়ানভুক্ত খাস জমি। মাঠটি মূলত শিশু-কিশোরদের খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং ভবিষ্যতেও এটি তাদের জন্যই উন্মুক্ত থাকবে। এখানে অন্য কোনো কাজের সামগ্রী ফেলে মাঠের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।”
প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় ক্রীড়াপ্রেমী শিশু-কিশোর ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, মাঠটি এখন থেকে নির্বিঘ্নে খেলাধুলার জন্য ব্যবহৃত হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।