এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা আক্তার (এএলটি) জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার (মহিলা) নির্বাচিত হয়েছেন। বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় তিনি বর্তমানে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন। গত বুধবার এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
জানা গেছে, চম্পা আক্তার দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে কাব স্কাউটিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। নিয়মিত প্যাক মিটিং পরিচালনা এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার মাধ্যমে তিনি তাদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তাঁর পরিচালিত ইউনিট থেকে এ পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী মর্যাদাপূর্ণ ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে, যা সংশ্লিষ্ট মহলে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। কাবিং কার্যক্রমের অংশ হিসেবে তিনি ইতিমধ্যে ভারত ও নেপাল সফর করেছেন। এর আগে ২০১৭ ও ২০২৩ সালেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব লিডার হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
চম্পা আক্তারের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন ভাঙ্গার স্থানীয় বিশিষ্টজনেরা। এলাকার বিশিষ্ট ধারাভাষ্যকার ফরহাদ নান্নু বলেন, "চম্পা ম্যাডামের এই অর্জন ভাঙ্গা উপজেলার জন্য অত্যন্ত গৌরবের। তাঁর নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতারই উপযুক্ত স্বীকৃতি এই সম্মাননা। ভবিষ্যতে তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন বলে আমাদের বিশ্বাস।"
বিদ্যালয়ের কাব দলের শিক্ষার্থী সানজামা ইসলাম মিম, জয়িতা ঘোষ, তাসনিম হাসান, সৈয়দ আহমদ আল জামি ও বায়োজিদ হাসান জানায়, "ম্যাডাম আমাদের অত্যন্ত স্নেহ করেন। তিনি আমাদের নিজের সন্তানের মতো ভালোবেসে নিয়মিত কাব প্রশিক্ষণ দেন। তাঁর এই অর্জনে আমরা খুবই আনন্দিত ও গর্বিত।"
সহকর্মীরাও চম্পা আক্তারের এই অর্জনে উচ্ছ্বসিত। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান মনির বলেন, "চম্পা ম্যাডাম অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ একজন শিক্ষক। যত্ন ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের গড়ে তোলার কারণেই আজ তিনি এই পর্যায়ে পৌঁছেছেন। আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।"
আরেক সহকারী শিক্ষক আমানত আলী বলেন, "স্কাউটের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের আচরণ ও শৃঙ্খলায় ইতিবাচক পরিবর্তন এনেছেন। তাঁর এই কার্যক্রম স্কাউট শিক্ষাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।"
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চম্পা আক্তারের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো ভাঙ্গা উপজেলার শিক্ষা ও স্কাউটিং অঙ্গনের জন্য এক বড় অনুপ্রেরণা। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মকে দেশপ্রেম ও সেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি উদ্বুদ্ধ করবে।
মার্চ ২৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১০ জুন, ২০২৬
পিরোজপুর | ১০ জুন, ২০২৬
ফরিদপুর | ১০ জুন, ২০২৬
জাতীয় | ১০ জুন, ২০২৬
জাতীয় | ১০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।