এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে এক সপ্তাহ ধরে সোহাগী রানী মন্ডল (৩২) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর এতদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বামী গৌরাঙ্গ ভৌমিকসহ পরিবারের সদস্যরা। এদিকে নিখোঁজ মায়ের অপেক্ষায় দিন গুনছে তার দুই অবোধ সন্তান নিলয় (৮) ও খুশী (৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন ইশিবপুর গ্রামের ভাড়া বাসা থেকে বের হন সোহাগী। এরপর তিনি আর ঘরে ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। এমনকি নিখোঁজের পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
পরিবারের দেওয়া তথ্যমতে, সোহাগী রানী মন্ডলের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল কালো এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি ছাপার থ্রি-পিস।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ২৩ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (জিডি নম্বর- ১৮২০)।
কোনো হৃদয়বান ব্যক্তি সোহাগী রানী মন্ডলের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা ০১৩৫১-১১৮২০৪ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
সেপ্টেম্বর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।