পদ্মার ভাঙনে ভিটেমাটি হারানো পরিবারের পাশে বিএনপি: চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন:
পদ্মার ভাঙনে ভিটেমাটি হারানো পরিবারের পাশে বিএনপি: চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে সর্বস্ব হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সহায়তা বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, নদীভাঙনে নিঃস্ব হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগ ও সংকটের প্রতিটি মুহূর্তে অসহায় মানুষের কষ্ট লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। বক্তারা আরও জানান, পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, জরুরি চিকিৎসাসেবা ও সার্বিক সহায়তায় এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচিতে ফরিদপুর জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।