এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন মোল্লা, অসীম কুমার দাস ও মো. মহিউদ্দিন মিয়া, সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু এবং নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা সুলতানা রুমাসহ উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের প্রতি উদ্বুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচালিত এ বৃক্ষরোপণ কর্মসূচি আগামী প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলবে এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ডিসেম্বর ৭, ২০২৫
মার্চ ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।