এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কভার ভ্যানের ধাক্কায় একটি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার হাসামদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া মহাসড়কের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোরাব মোল্লা (৭০) ভাঙ্গা পৌরসদরের চৌধুরীকান্দা গ্রামের মৃত মনসুর মোল্লার ছেলে। আহত অটোরিকশা চালক বজলু মৃধা (৪৫) একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তোরাব মোল্লাকে নিয়ে একটি অটোরিকশা মালীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রপ্তানি পণ্যবাহী একটি কভার ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী তোরাব মোল্লা ও চালক বজলু মৃধা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত চালক বজলু মৃধাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কভার ভ্যান জব্দ করেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।