এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ডিখান ডাঙ্গী এলাকায় গ্রামীণ নারীদের ভূমিসেবা ও ভূমির অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
বৈঠকে নারীদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন সরকারি সেবা, উত্তরাধিকার আইন অনুযায়ী নারীর সম্পত্তির অধিকার, নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ এবং ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোচনা পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। তিনি বলেন, নারীদের ভূমি-সংক্রান্ত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারীরা ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন, মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট বিষয়ে তাদের নানা জিজ্ঞাসার উত্তর দেওয়া হয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, নারীদের আইনি ও সম্পত্তিগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন: ঢেউখালী ইউনিয়নের ডিখান ডাঙ্গীতে আয়োজিত উঠান বৈঠকে গ্রামীণ নারীদের ‘ভূমিসেবা ও ভূমিতে নারীর অধিকার’ বিষয়ে বক্তব্য রাখছেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এপ্রিল ১৮, ২০২৪
ফেব্রু ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।