এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার খারদিয়া এলাকায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।
রোববার (১৫ জুন) রাতে উপজেলার খারদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় কৃষি জমির মাটি কেটে বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে হাসিব নামক একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সালথা-নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল ফাহাদ এবং সালথা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকটি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা, বালু উত্তোলন এবং পরিবেশের ক্ষতি করে এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশ ও কৃষি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩১ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৩১ জুলাই, ২০২৬
বান্দরবান | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।