এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। একই সঙ্গে চিকিৎসায় অবহেলার দায়ে দায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, হাসপাতাল ভবনের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণ বন্ধ এবং হাসপাতালের অবকাঠামোতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শেখ মহিউদ্দিনের স্বেচ্ছায় অব্যাহতির পর পরিচালনা পর্ষদ এই পদের দায়িত্ব ন্যস্ত করেছে অধ্যাপক জামালুন্নেসার ওপর। তিনি বিগত ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স সম্পন্ন করা অধ্যাপক জামালুন্নেসা পরবর্তীতে যুক্তরাজ্যের স্বনামধন্য ‘লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন’ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
অবকাঠামোগত পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা
সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি দিকনির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো এবং সামগ্রিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে হাসপাতালে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল ও অক্সিজেনের স্বাভাবিক উপস্থিতি নিশ্চিত করতে তিনজন স্বাধীন পরামর্শকের (ইন্ডিপেনডেন্ট কনসালটেন্ট) নেতৃত্বে আধুনিকায়নের কাজ পুরোদমে চলছে। এছাড়া হাসপাতালের পরিবেশগত নিরাপত্তা রক্ষায় করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশাল কর্মযজ্ঞ ও সেবার চিত্র
১৯৮০ সাল থেকে আদ্-দ্বীন ফাউন্ডেশন দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে আসছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে এই ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি নার্সিং কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ও কলেজিয়েট স্কুলসহ বেশ কিছু চিকিৎসাসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। শুধুমাত্র মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালেই প্রতিদিন বহির্বিভাগে প্রায় ২ হাজার রোগী সেবা নিয়ে থাকেন।
প্রতিষ্ঠানটির সাথে সরাসরি ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন, যাদের বড় অংশই নারী। এছাড়া মেডিকেল কলেজটিতে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী চিকিৎসাবিদ্যায় অধ্যয়ন করছেন। বর্তমান পরিস্থিতিতে এই বিপুল সংখ্যক চিকিৎসক, কর্মী ও শিক্ষার্থীদের পেশাগত ও শিক্ষাজীবনের ভবিষ্যৎ এই হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর নির্ভরশীল।
উদ্ভূত পরিস্থিতিতে রোগীদের মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আদ্-দ্বীন ফাউন্ডেশন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
জুলাই ৩, ২০২৫
এপ্রিল ১৪, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ১৬ জুন, ২০২৬
জাতীয় | ১৬ জুন, ২০২৬
চট্টগ্রাম | ১৬ জুন, ২০২৬
জাতীয় | ১৬ জুন, ২০২৬
জাতীয় | ১৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।