এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। বিজিবির কড়া বাধার মুখে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। তিনি বর্তমানে সীমান্তের শূন্যরেখার কাছে অবস্থান করছেন।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভারতের ১৬০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন দরগাপাড়া ক্যাম্পের সদস্যরা সীমান্তের কাঁটাতারের গেট খুলে দেন। এরপর আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৮-এর পাশ দিয়ে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা। এ সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সতর্ক অবস্থানে যোগ দেন।
বিজিবির এমন অনড় অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, তিনি আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, "একজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে আমাদের কড়া নজরদারি ও প্রতিরোধের মুখে তা সফল হয়নি এবং আমরা তাকে ফেরত পাঠিয়েছি। লোকটি এখনও সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩১ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৩১ জুলাই, ২০২৬
বান্দরবান | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।