এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং জনস্বার্থে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন এবং উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরেন। উপস্থিত ছিলেন চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল, নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, অম্বিকাপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল আলম, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমার হক, ডিগ্রির চর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ এবং কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ আলতাফ হোসেন।
আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনায় বক্তারা বিগত দিনের কার্যক্রমের পর্যালোচনা করেন এবং আগামী দিনে উপজেলার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ করে মাদকবিরোধী আন্দোলন জোরদার করা, ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে কঠোর নজরদারি এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়।
বক্তারা বলেন, "মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একটি সমৃদ্ধ ও সুন্দর উপজেলা গড়তে হলে আমাদের তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।"
সমন্বয় সভা শেষে উপজেলা চত্বরে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এপ্রিল ৩, ২০২৫
আগস্ট ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।