এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শামীম তালুকদার কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রাতে তাকে থানাহাজতে রাখা হয়েছে।
গ্রেফতারকৃত যুবলীগ নেতা শামীম তালুকদার ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অনুসারী ছিলেন।
ডিবি পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফরিদপুরের তিনজন সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর লাবু চৌধুরী, আব্দুর রহমানের নাম উল্লেখসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১২৫ জনের নামে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করা হয়। মামলায় আরও অজ্ঞাতনামা হিসেবে ৪০০ জনকে আসামি করা হয়।
গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম মামলাটি করেন। মামলার বাদীর মেয়েও ছাত্র আন্দোলনে আহত হয় বলে উল্লেখ করা হয়। ওই মামলার এজাহারে ৯৮ নম্বর আসামি হিসেবে শামীম তালুকদারের (৪৫) নাম রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।