এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন অবস্থিত অস্থায়ী কবুতরের হাটে কবুতরের পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি। এরমধ্যে বিক্রি হচ্ছে পোষা বিলাতি কুকুর যার দাম চাওয়া হচ্ছে প্রতিটি ১০ হাজার টাকা করে।
সোমবার সকালে হাটে সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় এখানে শুধু কবুতর নয় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পশুও পাখি এরমধ্যে দেশি কবুতর ৬০০ টাকা।সিরাজী লাক্ষা ফেন্সিং কিং, গিয়াসলি লাল চিলি,পুমা.এক থেকে পাঁচ হাজার টাকা জোড়া।
বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে বাজিগর,টিয়া,
এছাড়া দেশি মুরগি চায়না মুরগি, মোরগ
খরগোশ, হাস, কোয়েল পাখিও বিক্রি হচ্ছে এখানে। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার শহরে রেলওয়ে প্লাটফর্মের সামনে এই হাট অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই হট অনুষ্ঠিত হয়।
তবে বেশিরভাগ ক্রেতা সাধারণ সৌখিন ধরনের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা এখান থেকে পশু পাখি সংগ্রহ করেন।
তবে বাজার থেকে অনেক ক্ষেত্রেই ঝামেলা কমের কারণে এবং মোটামুটি একটা সুবিধাজনক দামে তারা পশু পাখি কিনতে পারেন বলে এখান থেকে সংগ্রহ করেন। এখানে সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত বেচাকেনা হয় তবে সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বেচাকেনা ভালো হয় বলে বিক্রেতারা জানান।
এসব পশু পাখির সাথে খাঁচা ,পশু পাখির খাদ্য ও বিক্রি করা হয় তবে তার জন্য অতিরিক্ত টাকা দিতে হয় বলে তারা জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।