এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুনডাঙ্গী গ্রামের মৃত তৈয়ব আলী মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর (৫০) ও তার স্ত্রী শিউলি বেগম (৪০)।
শনিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে দাদন মাতুব্বরের ভাড়া বাসা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার বিষয়ে উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, দাদন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত এবং এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। তার ভয়ে কেউ মুখ খুলত না। গ্রেপ্তারের সময় এলাকাবাসী জানায়, তারা ভয় পায় দাদন জেল থেকে বেরিয়ে তাদের ওপর হামলা করতে পারে।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় সদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
দেলোয়ার হোসেন দৃঢ়ভাবে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং এটি অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।