এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির আহ্বায়ক মীর নাসির হোসেন।
সভায় বক্তব্য রাখেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম আহ্বায়ক শহীদুল হাসান, সদস্য সচিব ও রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক এম এ সামাদ, কোষাধ্যক্ষ রবীন্দ্রনাথ সাহা, বিএমএ ফরিদপুর শাখার সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান শামীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, বিশিষ্ট শিল্পপতি ফারিয়ান ইউসুফ, হাফেজ আবুল কালাম আজাদ, আতিউর রহমান, কাদিরদী কলেজের অধ্যক্ষ ও সমিতির আজীবন সদস্য নুরুজ্জামান মোল্লা এবং আরোগ্য সদন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসেন বাবর প্রমুখ।
বক্তারা বলেন, ফরিদপুর ডায়াবেটিক সমিতি ৪১ বছর অতিক্রম করে ৪২ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলায় সমিতি ফরিদপুরের মানুষের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছে। তবে অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে সাধারণ সদস্যদের উপেক্ষিত হতে হয়েছে। আগামী ৯ আগস্ট ভোটের মাধ্যমে কার্যকরী পরিষদ পুনর্গঠন করে একটি কার্যকর নেতৃত্ব গঠন করার আহ্বান জানান বক্তারা।
তারা জানান, গরিব রোগীদের চিকিৎসায় সহায়তা বাড়ানো, ভবিষ্যতে ক্যাথল্যাব স্থাপন, সর্বনিম্ন মূল্যে ডায়ালাইসিস সুবিধা অব্যাহত রাখা, লাশবাহী ফ্রিজিং গাড়ি ও আইসিইউ সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সভায় ফরিদপুর ডায়াবেটিক সমিতির সদস্য এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সেপ্টেম্বর ১৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।