হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৪

অনলাইন ডেস্কঃ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৭ পিএম
শেয়ার করুন:
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৪ জন। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে। এ ছাড়া একই সময়ে ৮৪ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৯৯ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন এবং বাকি ৯৮৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ নিয়ে মোট ১ লাখ ৬৫ হাজার ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।