এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং সরকারি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে (দ্বিতীয় তলা) এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম।
সভায় জেলার অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাট ও সেতু-কালভার্ট নির্মাণ ও সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিকাশ এবং জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ, বাল্যবিবাহ প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি (মনিটরিং) এবং ভোক্তা অধিকার সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করার তাগিদ দেন। পাশাপাশি ভূমিসংক্রান্ত জটিলতা নিরসন, শহরের জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে পূর্বপ্রস্তুতি সম্পন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনকল্যাণ নিশ্চিত করতে সকল বিভাগকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। চলমান প্রকল্পগুলো যেন নির্ধারিত সময়ে ও গুণগত মান বজায় রেখে শেষ হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব মো. বাকাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।
মার্চ ৩০, ২০২৬
ডিসেম্বর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।